# Tags

ভালুকায় শহীদ আরাফাত রহমান কোকো-লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন 

মোঃ আক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি-ভালুকায় শহীদ আরাফাত রহমান কোকো-লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্ট ২০২৫ উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা স্কুল এন্ড কলেজ মাঠে (১৬ মে)শুক্রবার বিকালে উদ্বোধন করা হয়েছে।

শিল্পনগরী হবিরবাড়ীর রুপকার ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম শহিদ’র সভাপতিত্বে, হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক মো: রফিকুল ইসলাম লিটনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির আহবায়ক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম, বিশেষ অতিথি ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক  সালাউদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক রুহুল আমীন, মজিবর রহমান মজু, উপজেলা শ্রমিক দলের সভাপতি ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের সহ সভাপতি আলহাজ্ব সৌমিক হাসান সোহাগ, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক কায়ছার আহমেদ কাজল সহ আরো অনেকে।

হবিরবাড়ী স্পোর্টস একাডেমির আয়োজনে অনুষ্ঠানটি উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক ফুটবলার সৈয়দ রুম্মান বিন ওয়ালিদ সাব্বির।

এসময় বিএনপি ও তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দসহ সহস্রাধিক ক্রীড়া প্রেমী উৎসুক জনতা উপস্থিত ছিলেন।